বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ড মেলা কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। কালের খবর

সীতাকুণ্ড মেলা কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলাকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২৫-২৬ সালের নবনির্বাচিত সীতাকুণ্ড মেলা কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় প্রেমতলাস্থ মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো।

নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্ভিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, কাকন দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com