বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খাগড়াছড়িতে দুই একর জায়গাজুড়ে গাঁজা চাষ, ধ্বংস করলো সেনাবাহিনী। কালের খবর

খাগড়াছড়িতে দুই একর জায়গাজুড়ে গাঁজা চাষ, ধ্বংস করলো সেনাবাহিনী। কালের খবর

 

খাগাড়ছড়ি প্রতিনিধি, কালের খবর :
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি জমিতে লাগানো দুই একর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে গুইমারা রিজিয়নের অধীন সিন্ধুকছড়ি জোনের সেনা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রচায়ায় লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্য এসব গাঁজা খেতের চাষ করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে:কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধ্বংস করা দুই একর জমির গাঁজার মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com