বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা। কালের খবর

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
পার্বত্যাঞ্চলে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন,এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।যেকোন অপরাধ নির্মুলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার(২০জানুয়ারি)বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো: কামরুল হাসান এসব কথা বলেন।
এসময় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক কৌশিক জাহান ও মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন,পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.হারুন, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর মাও.আব্দুল জলিল,বাংলাদেশ ইসলামি আন্দোলন মাটিরাঙ্গা উপজেলার সভাপতি মো.নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামী প্রতিনিধি মো: আখতারুজ্জামান ফারুকী ও মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন সকলে মিলেমিশে থাকলেই আমরা সবাই ভালো থাকবো। তিনি বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের সাথে কোন আপোষ নয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com