বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর

বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
খাগড়াছড়িতে বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরার সময় মোটর সাইকেল দূর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই ঘটনায় তার সা‌থে থাকা একই এলাকার চিনিঅং মারমা (১৯) না‌মে অপর এক ক‌লেজ ছাত্র আহত হয়।
শ‌নিবার (১১ জানুয়ারি) রাত সা‌ড়ে ১২টার দি‌কে মা‌টিরাঙ্গা ব‌্যাঙ্গমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহ্লাপ্রু মারমা মা‌নিকছ‌ড়ি রাঙ্গাপা‌নি এলাকার আপ্রুমংমার ছে‌লে ও মা‌নিকছ‌ড়ি গৌরি মৈত্রী ক‌লে‌জের ২য় বর্ষের মান‌বিক বিভাগের শিক্ষার্থী। সে মানিকছড়ি উপজেলা মারমা ছাত্র ঐক্য পরিষদের অর্থ সম্পাদক।
আহত চিনিঅং মারমা জানান, খাগড়াছড়িতে বিজয় মেলা দে‌খে মোটর সাই‌কেল যো‌গে মানিকছড়ি ফেরার পথে মা‌টিরাঙ্গার ব‌্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সাহ্লাপ্রু মারমা পাহা‌ড়ি ছড়ায় পড়ে গিয়ে মুখ থেথ‌লে যায়। এসময় মোটর সাইকেল আ‌রোহী চিনিঅং মারমা ছিট‌কে প‌ড়ে আহত হয়। প‌রে স্থানীয়রা খবর পে‌য়ে সাহ্লাপ্রু মারমাকে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মা‌টিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হা‌সিবুল হক বলেন, বি‌ধি মোতা‌বেক নিহ‌তের ময়না তদ‌ন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com