বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর

মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব উদযাপনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরের ফ্রীডম স্কোয়ারের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালির নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ বাংলাদেশের তরুণ সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন। এই উৎসবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্য্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেন রকি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com