বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর

ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর

 

ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এলজিডি বিভাগের লোকজনের উপস্থিতি ছাড়াই চলছে ঢালাই কার্যক্রম।
জানা গেছে, গত ২৩-২৪ অর্থবছরের এম আর আই ডিপি এর বরাদ্দকৃত গাবরগোয়ালী থেকে শ্রীপুর জীথর পর্যন্ত ১৩৭৫ মিটার রাস্তার কার্পেটিং গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দে কাজ পায় আদর্শ ভান্ডার নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্ট তিনটি নির্মাণের জন্য পৃথক বরাদ্দ পায় সাড়ে চার লক্ষ টাকা। কালভার্টের ইস্টিমিটে ১২ মিলি ও ১০ মিলি রডের কাজ করার কথা থাকলেও মিলি কমিয়ে দেয়া হয়েছে এবং প্রতিটি কালভাটের্র ব্যাইজ ঢালাই ও চাদ ঢালাইয়ে রডের পরিমান কমিয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মোটা অংকের টাকা দিয়ে অফিস ম্যানেজ করে কাজ করায় ঢালাই বা রডের কাজের সময় এলজিডি বিভাগের কেউ উপস্থিত থাকেন না।
সরজমিন গিয়ে দেখা যায়, দুটি কালভার্ট পানি নিষ্কাশনের জন্য হলেও একটি কালভার্ট করা হয়েছে পুকুরে সংযোগ দিয়ে। এতে করে সরকারের লাখ লাখ টাকায় নির্মিত কালভার্টি জনসাধারণের কোন উপকারে আসবে না।
আদর্শ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মামুন মিয়া জানান, ইস্টিমিট অনুসারে কাজ করা হচ্ছে এতে কোন প্রকার অনিয়ম করা হয়নি। তিনি আরও বলেন, ২৩-২৪ অর্থবছরের কাজটি গত জুলাই মাসে টেন্ডারের মাধ্যমে পাই আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। প্রয়োজনে এক্স টেনশন করা যেতে পারে।
এ বিষয়ে এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম সৌরভ এর সাথে কথা হলে তিনি বলেন, কাজে একটু-আধটু এদিক সেদিক হতে পারে, তবে বড় ধরনের কোন অনিয়ম লক্ষ্য করা যায়নি।
কাজের অনিয়ম ও এলজিইডি বিভাগের লোকজনের উপস্থিতি ছাড়াই ঢালাই কার্যক্রম চলছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার বলেন, বিষয়টি আমি দেখছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com