বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর

জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর

নিজস্ব প্রতিনিধি, কালের খবর : 
অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা স্পষ্ট করতে চায় জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আমাদের কারো উপর দায়বদ্ধতা নেই, শুধু জুলাই আগষ্টের শহীদ এবং যারা সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রীয় সফরে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ফাওজুল কবির খান আরও বলেন, ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি সুতরাং এটা হুট করেই বন্ধ করে দেওয়া যাবে না। বিগত সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে যা দেশের স্বার্থে হয়নি। আপনারা জানেন ২০১০ সালের আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে যার ফলে আমরা এই আইন বাতিল করেছি। বিগত সময়ে বিদ্যুৎ আমদানি বিষয়ে যেসব চুক্তি হয়েছে এইসবের জন্য সাবেক বিচারপতি ডাঃ মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞরা আছেন, উনারা এইসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই কমিটি আদানি কোম্পানি সহ ৭ টা বিষয়ে কাজ করতেছেন। উনারা কাজ শেষে যে গাইডলাইন দিবেন তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করবো কার সাথে চুক্তি রাখবো আর কার সাথে চুক্তি রাখবো না। আমরা স্পষ্ট করতে চায় আমাদের কারো উপর দায়বদ্ধতা নাই, শুধু জুলাই আগষ্টের নিহত এবং যারা আন্দোলনের অংশগ্রহণ করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এখন থেকে অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোন পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন আমরা সেটাই করবো।

উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল কিশোরগঞ্জ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com