বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর

জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর

 

ষ্টাফ রিপোর্টার, কালের খবর : রবিবার সকালে রাজধানীর মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের অষ্টম তলায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন।
জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন ও মহাসচিব কামরুল ইসলামে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব শিকদার টিটো, সহকারি মহাসচিব আতিকুর রহমান আজাদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আইন সচিব মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সাংগঠনিক সচিব রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, তথ্য প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা মহানগরের সাধারন সম্পাদক আহম্মেদ আলী, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন সহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কতৃক সাংবাদিকদের স্বার্থে পেশকৃত ২১ দফা দাবি গুলো নিয়ে আলোচনা করেন । এছাড়াও তিনি সর্বদা সাথে থেকে প্রতিষ্ঠাতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com