বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি জনকণ্ঠের পাওনা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের। কালের খবর

কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি জনকণ্ঠের পাওনা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : 

চলতি মাসের ৩০ নভেম্বরের মধ্যে সকল পাওনা পরিশোধ করা না হলে দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচী পালন করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পাওনাবঞ্চিত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য’ আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন অনুষ্ঠানে দৈনিক জনকন্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের শতাধিক-কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, নিউজ এডিটর গিল্ড, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এতে বক্তব্য রাখেন বিটিভির সাবেক পরিচালক (বার্তা) কবি, গীতিকবি ও সাংবাদিক নাসির আহমেদ, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র সভাপতি মো. মইনুল ইসলাম বাদল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও সাংবাদিকরা এখনও বৈষম্যের শিকার। এই বৈষম্য তৈরি করেছেন খোদ মালিকপক্ষ। দৈনিক জনকন্ঠের শতাধিক-কর্মকর্তা-কর্মচারী তাদের পাওনা আদায়ের জন্য মালিকপক্ষ বরাবর দফায় দফায় চিঠি দিলেও কোন সদুত্তর দেয়নি কর্তৃপক্ষ। অথচ শ্রম আইন অনুযায়ী সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের আইনানুগ তাদের পাওনা পরিশোধের কথা। কিন্তু পতিত আওয়ামী সরকারের সবচেয়ে সুবিধাভোগী প্রতিষ্ঠান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা বলেন, অনেকে পাওনা আদায়ে শ্রম আদালতে মামলাও করেছেন। কিন্তু শেখ হাসিনার স্বৈরশাসনামলে জনকন্ঠের মালিক কর্তৃপক্ষ ছিল অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী। এমন কি একজন সংবাদকর্মীর বকেয়া পরিশোদের রায় দেয়ার পরও আদালতও সে রায় বাস্তবায়ন করতে পারেনি আওয়ামী প্রভাবের কারণে। ন্যায্য পাওনা পরিশোধ তো দূরের কথা, পাওনা চাইতে গেলে উল্টো হয়রানি ও নানা ধরনের হুমকির মুখোমুখি হতে হয়েছে।

তারা বলেন, পাওনা বঞ্চিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ দীর্ঘকাল চাকরি করার পর চাকুরিচ্যুত হয়েছেন, কেউবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ টাকা না পেয়ে বিনা চিকিৎসায় মারাও গেছেন। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দৈনিক জনকন্ঠ ও গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সকল সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচী পালন করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পাওনাবঞ্চিত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য’ আহবায়ক মো : ইলিয়াস মাহমুদ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com