বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ। কালের খবর

নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে কবির মিয়া ও গোয়ালী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে তামিম মিয়ার বিরুদ্ধে। রবিবার সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামের পশ্চিম পাশের বিলে আব্দুল্লাহ কামাল মেম্বারের ডুবায় এই ঘটনাটি ঘটে। এতে মাছচাষী আব্দুল্লাহ কামাল মেম্বারের প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, আব্দুল্লাহ কামাল মেম্বার বিল লিজ নিয়ে ও বিলের ডুবা ডেকে মাছ চাষ করে। গতবছরও তার লিজ নেয়া বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে৷ তাদের কাউকে বিচার করা হয়নি৷ রবিবার সন্ধার সময় তার একটি ডুবায় বিষ দিয়ে মাছ নিধন করেছে। স্থানীয় মানুষজন ডুবায় নেমে ভেসে উঠা বিভিন্ন প্রজাতির দেশী মাছ ধরেছেন।মরা মাছের দুর্গন্ধে এলাকার পরিবেশ ও দূষিত হচ্ছে। যারা এই ন্যাক্কার জনক কাজ করেছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

ভূক্তভোগী মাছচাষী আব্দুল্লাহ কামাল মেম্বার বলেন, আমি কয়েক বছর ধরে হাল বিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছি৷ এবছর ঋণ নিয়ে বিলের কয়েক টি ডুবায় মাছ চাষ করেছি৷ রবিবার সন্ধায় কবির মিয়া ও তামিম মিয়া আমার একটি ডুবাতে বিষ দেয়, ঐ সময় আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়৷ এ ঘটনায় আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার অন্য কোনো আয়ের পথ নেই। মাছ চাষ করে যে টাকা আয় হয় সেই আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে। বিষয় টি গ্রামের গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা সমাধান করতে পারেনি৷ এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com