বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঞ্ছারামপুরে হামলায় আহত কেন্দ্রীয় বিএনপি’র সদস্য জসিম। কালের খবর

বাঞ্ছারামপুরে হামলায় আহত কেন্দ্রীয় বিএনপি’র সদস্য জসিম। কালের খবর

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন আরাফাত আশিক, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হামলায় আহত হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো: জসিম। তিনি বর্তমানে ঢাকায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। জসিম ছাড়াও তার দুই সঙ্গী এবং অটোরিকসা চালক আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সেখানে বিএনপি’র সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফেরার পথে তাদের ওপর হামলা হয়। তকদীর হোসেন জসিমের ব্যাক্তিগত সহকারী নবীনগরের লাউর-ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো: মাঈন উদ্দিন গাজী জানান- সম্মেলন শেষে তারা অটোতে করে বাঞ্ছারামপুর ফেরীঘাটের দিকে যাচ্ছিলেন। বোদাইরকান্দি নামক একটি জায়গায় পৌছার পর দেড়-দুশো লোক দা,লাঠি,কুচ,বল্লম,রড,হকিষ্টিক,রোল নিয়ে তাদের অটো ঘিরে ফিলে। তারা তকদীর হোসেন জসিমকে চিনতে পেরে বলে,’তোরে না এখানে আসতে মানা করেছি’। এরপরই তাকে অটো থেকে বের করে নিচে ফেলে লাথি মারতে থাকে এবং দা দিয়ে কোপ দেয়। দায়ের একটি কোপ তার মাথায় লাগে এবং আরেকটি কুপ তারা মাথায় দেয়া হলেও সেটি লক্ষ্যচুৎত হয়ে আমার পায়ে বিধে। অটোতে থাকা আমি ছাড়াও হামলার শিকার হন নবীনগরের কাইতলা বিএনপি’র সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ। পরে তারা হোমনা সরকারী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঢাকায় চলে যান। গাজী আরো জানান,বাঞ্ছারামপুর বিএনপি’র সম্মেলন বিরোধীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য,বাঞ্ছারামপুর বিএনপি’র সম্মেলন নিয়ে গত ক’দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। দলের দু’গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সোমবার সংঘর্ষ হয়। এতে অর্ধশত জন আহত হন। একই স্থানে দু’গ্রুপ কর্মসূচী বজায় রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঞ্ছারামপুর পৌরশহর ও সম্মেলনস্থল এবং এর আশপাশে ১৪৪ ধারা জারী করেন। পরে এক গ্রুপ সম্মেলন গ্রামে আয়োজন করে। অন্যগ্রুপ বাঞ্ছারামপুর-হোমনা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com