বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এক ঘন্টার পুলিশ সুপার। কালের খবর

এক ঘন্টার পুলিশ সুপার। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর : 

জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার ১১ টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। রোজা জয়পুরহাট শহীদ জিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ)
এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।
দায়িত্ব পেয়ে প্রতিকী এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বানিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।
রোজা বলেন নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

১ ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীনসহ অন্যান্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com