বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর

মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, দৈনিক কালের খবর : 

‘মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ প্রতিদ্বন্ধি মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুইমারা ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন গুইমারা একাদশের ব্যাটার মো. দিদারুল আলম।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিদ্বন্ধিতাপুর্ন টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকসহ যেকোন অপরাধ থেকে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই এমন আয়োজন উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

মাদ্রকমুক্ত সমাজ গঠন ও পাহাড়ী-বাঙ্গালি জনগোষ্ঠির মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাসহ পারস্পারিক আস্থা স্থাপনে মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com