বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। কালের খবর

৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। কালের খবর

 

কালের খবর প্রতিবেদন : 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস বলছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, রোববার (১০ নভেম্বর) কেরানীগঞ্জ, ফতুলা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ নিয়ে মোট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সংখ্যা ৭ হাজার ৪। এর মধ্যে ৯৭টি শিল্প কারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com