বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গুজব প্রতিরোধে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানালেন ব্রি. জে. শরীফ মো. আমান হাসান। কালের খবর

গুজব প্রতিরোধে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানালেন ব্রি. জে. শরীফ মো. আমান হাসান। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, পাহাড়ে সেনা শাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে
খাগড়াছড়ি প্রেস ক্লাবে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহরিয়ার ইউনূস’র সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মো. জহুরুল আলম ও যুগ্ম সম্পাদন সমীর মল্লিক প্রমুখ।

মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান সাম্প্রতিক সময়ে জেলায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রসংশা করেন। এসময় দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

এর আগে তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবে পৌছলে তাকে খাগড়াছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com