বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
* ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২*। কালের খবর

* ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২*। কালের খবর

 

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কিশোর জিয়ারুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
জানা যায়, বুধবার রাতে নিহত জিয়ারুল ইসলামের বাবা আলাল উদ্দিন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামিকে করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম (২০)কে গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com