শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙায় চালু হলো ‘কৃষকের বাজার’। কালের খবর

মাটিরাঙায় চালু হলো ‘কৃষকের বাজার’। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : 

ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় চালু হয়েছে কৃষকের বাজার। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে মাটিরাঙ্গার ট্রাফিক বক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়।

রোববার (২৭ অক্টোবর) বিকালের দিকে কৃষকের বাজারের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

উদ্বোধনকালে ইউএনও মনজুর আলম বলেন, ‘সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। প্রতিটি পণ্যের মূল্য আমরা এমনভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয়, ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।

পণ্য কিনতে আসা রহিমা বেগম বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের যে দাম, তা কেনার ক্ষমতা আমাদের মতো মধ্যবিত্তদের সামর্থ্য নেই। উপজেলা প্রশাসনের আয়োজনে অল্প স্বল্পমূল্যে নিত্যপন্য কিনতে পেরে আমি খুবই খুশি।

মাটিরাঙা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টমটম চালক আব্দুল জলিল ও শ্রমিক আবুল কালাম বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির দাম তা ক্রয় করার ক্ষমতা নেই। যা আয় হয় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। আজকে উপজেলা প্রশাসন এমন একটি উদ্যোগ নেওয়ায় আমরা খুবই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com