বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কাপড় উদ্ধার। কালের খবর

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কাপড় উদ্ধার। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

মাটিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা ১লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

শনিবার (৫ অক্টোবর ) ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকায় দিয়ে মোটরসাইকেল যোগে ভারতীয় কাপড় নিয়ে আসা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চোরাই পথে নিয়ে আসা কাপড় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ২৭টি জিন্সের প্যান্ট, ৬৬ টি শার্ট, ৪৪টি শার্ট ও ১৬টি কলার টি শার্টসহ মোট ১৫৩টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com