শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। কালের খবর

নবীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। কালের খবর

 

মোহামম্মদ মাহফুজ,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. কাহারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম. এ মান্নান।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ নাজমুল করিম। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল হক শামীমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন ওরফে টি হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারন সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব হাজী আবু কাউছার আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সদস্য সাইফুর রহমান, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ বাহারুল, সদস্য ডাঃ ইদ্রীস, লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাহীন আহমেদ, বিএনপি নেতা মহি উদ্দিন মহিন, যুবদল নেতা আজিজুল হক আশিক প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্নার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com