বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে প্রাণ গেল ব্যবসায়ীর। কালের খবর

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে প্রাণ গেল ব্যবসায়ীর। কালের খবর

 

সাদমান শফিক মাদারীপুর, কালের খবর : 
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষে হয়েছে। হাতবোমা বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। শনিবার রাত ৮টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল বেপারী (৩০) চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে এবং একই বাজারে একজন কসমেটিক ব্যবসায়ী। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাশ্ববর্তী জিহাদ হাওলাদারের (১৬)। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ হাওলাদারেরর নেতৃত্বে চরমুগরিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া সংঘর্ষে ও হাতবোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। বোমার আঘাতে ইকবালসহ গুরতর আহত হন অন্তত ১০ জন। পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ইকবাল।
এর আগেই চরমুগরিয়া বাজারের নিহত ইকবালের দোকানসহ ২০টি দোকান, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য নাঈম খানের বসরঘর ও অফিস কক্ষের ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com