বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। কালের খবর

খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। কালের খবর

 

খাগড়াছড়ি থেকে মো. জসিম উদ্দিন, কালের খবর :

অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারে পাহাড়িদের মূল্যায়ন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্ব-স্ব জাতিসত্তার স্বীকৃতিসহ পাহাড়িদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর আইডেন্টিটি’ নামে এই কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে পাহাড়ি ছাত্রদের বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে মিলিত হয়।

সমাবেশে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। তৎকালীন ক্ষমতাসীন দল ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের আখড়া বসিয়ে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। বক্তারা পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের দাবি জানান। জেলা পরিষদের নির্বাচন দেওয়া না হলে ছাত্র-জনতা পরবর্তী কর্মসূচি দেবে বলে সরকারকে সতর্ক করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিপুল চাকমা, ক্যসিং মারমা, প্রণয় চাকমা, কৃপায়ন ত্রিপুরা, মংসাই মারমা, ফুটন্ত চাকমা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন বিকাশ চাকমা।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com