বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর

সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর

 

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া), প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুইজন আহত হয়েছে।তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঐ তাইয়ান আহমেদ ফাহাদ বাঞ্চারমাপুর উপজেলার সদরের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের দুই নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে চারজন আহত হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাহাকে মৃত ঘোষণা করে। আহত তিনজন সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com