বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর

 

কক্সবাজার প্রতিনিধি, কালের খবর :

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে কক্সবাজারে নারীর হেনস্তার একটি ভিডিও। কয়েকটি ভিডিওতে নারীকে লাঠি দিয়ে দৌঁড়ে দৌঁড়ে মারধর করতে দেখা যায়।

বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায়, রাতের বেলা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

সারাদেশে আলোড়ন সৃষ্টি হওয়ার পরপরই ওই ঘটনার সাথে জড়িত লাঠি দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা যুবককে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)‍‍`র ওসি জাবেদ মাহমুদ জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস, মারধর করাসহ শ্লীলতাহানি করা যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিষয়টি স্বীকার করেছে। তবে এখনো গ্রেফতার করা হয়নি।

তাকে গ্রেফতার দেখানো হবে কিনা এই প্রশ্নে ওসি জানান, সে বিষয়টি স্বীকার করেছে। যেহেতু ভিডিও স্পষ্ট। তাকে গ্রেফতার বা পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে।

অভিযুক্ত যুবককে বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বলে জানান ডিবি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com