মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের সাথে ঢাকা প্রেস ক্লাবের সভাপতির মত বিনিময়। কালের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের সাথে ঢাকা প্রেস ক্লাবের সভাপতির মত বিনিময়। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর : গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক  নূরের সাথে মত বিনিময় করেছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। গতকাল বিকালে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের বর্তমান সমস্যা ও রাজনৈতিক বিভিন্ন  বিষয় নিয়ে নিয়ে আলোচনা হয়। সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকে স্বগত জানিয়ে বলেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারীতে পরিণত হয়। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে। তিনি এ সময় আরো বলেন, সাংবাদিকদের অহেতুক মিথ্যা মামলায় না জড়ানের জন্য আহবান জানান। ভিপি নুর বলেন, প্রকৃত অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের উদেশ্যে এ সময় তিনি গনমাধ্যমকে নিরপেক্ষ থেকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। গণঅধিকার পরিষদ নিবন্ধিত হওয়ায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফুলের সুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সাংবাদিকরা সব সময় মামলা হামলার শিকার । আমরা স্বাধীন ভাবে কাজ করতে চায়। এসময় সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও অহেতুক সাংবাদিকদের যেন মিথ্যা মামলায় না জড়ানোর আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন,দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারকে সুষ্ঠুভাবে  কাজ করতে দিতে হবে। দেশে একের পর এক বিশৃঙ্খলা  সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। দেশের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com