বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ড প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি মেহেদী ও সম্পাদক মনির নির্বাচিত। কালের খবর

সীতাকুণ্ড প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি মেহেদী ও সম্পাদক মনির নির্বাচিত। কালের খবর

 

চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর :
সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান সভাপতি ও খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম কে মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রেস ক্লাবের হলরুমে সকল সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এরপর গোপন ব্যালটের মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণ। ক্লাবের সদস্যরা স্বাধীন ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল হোসেন। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেন আরও দুই নির্বাচন কমিশনার। তারা হলেন, আইনজীবী শাহাদাত হোসেন ও সাংবাদিক জাহিদুল ইসলাম রুমন।
নির্বাচনে সদস্যদের সর্ব্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হন সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সীতাকুণ্ড প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক এম কে মনির। পরে সদস্যদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সীতাকুণ্ডে বৈষম্য বিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠা, অবাধ ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতকরণ, পেশাগত মানোন্নয়ন এবং সিন্ডিকেট ও চাটুকারি সাংবাদিকতার কবল থেকে সীতাকুণ্ডবাসীকে মুক্ত করাই হবে তাদের অঙ্গিকার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com