শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ১৯ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা। কালের খবর

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ১৯ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর, কালের খবর :

১৯ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমান আহমেদ বাধনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার ভূমি কর্মকর্তা নাসরিন সুলতানা নিপা, গণমাধ্যম কর্মী আজিজুর রহমান রনি (দৈনিক কালের কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি), শামীম আহমেদ , ঢাকা বিশ্ববিদ্যালয়, মোঃ ওমর সালিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রিফাত উজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোঃ আব্দুল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোঃ আতিকুজ্জামান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
তসমিন সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
নাহিদ কাজী নোমান আহমেদ কলেজ মুরাদনগর প্রমুখ।

উপজেলা প্রশাসনের কাছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ১৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো; মাদক নির্মূল, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ, বিভিন্ন সড়কে ভাড়ার সমন্বয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা ঝুলানো, সরকারি হসপিটাল, ভূমি ও ইউনিয়ন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিনিময় ছাড়া সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ ইত্যাদি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা দাবি যথাযথ বাস্তবায়নের আশ্বাস দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com