বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় বিভিন্ন এলাকায় হিন্দু মহলের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়। কালের খবর

বাঘারপাড়ায় বিভিন্ন এলাকায় হিন্দু মহলের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিদের  সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।  এসময় তাদের কে আতংকিত না হয়ে সকালের সাথে মিলে মিশে চলার পরামর্শ দেন। জামায়াতের নেতারা বলেন, সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ আক্রোশ মূলক আচরণ করতে পারে । কেউ যদি আপনাদের সাথে এমন দূর ব্যাবহার করে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা আপনাদের সবধরনের সহযোগিতা করবো । আবার অনেকেই আছে যারা আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ভীতি সৃষ্টির অপচেষ্টা করবে। আপনারা কোন প্রকার গুজবে কান দেবেন না । জামায়াত নেতারা বলেন, আপনারা সব ধরনের পূজা পার্বণ স্বাধীন ভাবে উদ্বযাপন করবেন। প্রয়োজনে জামায়াতের কর্মীরা আপনাদের মন্দির গুলো পাহারা দিবে। গতকাল ৮ ই আগস্ট, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের  ঘোষনগর  গ্রামের বৈরাগী পাড়া ও নাথ পাড়া দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ , বাগডাঙ্গা মালোপাড়া , ঋষি পাড়া , ও আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের বিজ্ঞদের সাথে  মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ এসব কথা বলেন।  এসময় সেখানে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মন্দির কমিটির বিভিন্ন পর্নেযায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com