বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট। কালের খবর

জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট। কালের খবর

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে মিজানুর রহমান মিজান, কালের খবর : সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর এএসপি। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হবে।
সোমবার (পহেলা জুলাই) দুপুরে উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর পুলিশ ইন্সপেক্টর ট্রাফিক মো. হানিফ মিয়া। এ সময় জগন্নাথপুর ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃষ্টি ভেজা দিনে এই অভিযানে ৫টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা করা হয় ও আরও ৫টি মোটরসাইকেল জগন্নাথপুর থানায় জব্দ রাখা হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল এর পুলিশ ইন্সপেক্টর ট্রাফিক মো. হানিফ মিয়া বলেন, জগন্নাথপুরের সড়কে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং ট্রাফিক পুলিশের অভিযান জোরদার করার মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
এ ব্যাপারে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার সার্কেল এএসপি শুভাশিষ ধর বলেন, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল সড়ক মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রীবহন ইত্যাদি অনিয়মের কারণে সাম্প্রতিক সময়ে জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনা বেড়েছে। তাই নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com