শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ঘোষণা। কালের খবর

জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ঘোষণা। কালের খবর

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪ টি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে উপ- নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মীরপুর ইউনিয়নের চেয়ারম্যানপদ সহ সবকটি পদে নির্বাচন, এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৭ জুন বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সাক্ষরিত একটি পরিপত্রে প্রজ্ঞাপন জারি করে এই উপ- নির্বাচন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, গত ১৪ অক্টোবর ২০১৯ সালে উপজেলার মীরপুর ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সে অনুযায়ী ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে স্ব স্ব পদ ত্যাগ করায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, এবং দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগে পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com