বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগরে  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
” সবাই মিলে গড়ব দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগর উপজেলার চারটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করেন মুরাদনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

বিতর্ক প্রতিযোগীতার বিষয়বস্তু ছিলো সততা চর্চায় শুধুমাত্র যুব সমাজকে উদ্বুদ্ধ করা সম্ভব।

বিষয়টির পক্ষে বিপক্ষে অংশগ্রহণ করেন মুরাদনগর উপজেলার ৪ টি স্কুল।  স্কুলগুলো হলো হারপাকনা ফজিলাতুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, শুশুন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও  কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে চমৎকার যুক্তি উপস্হাপনের মাধ্যমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে  কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. সিফাত উদ্দিন।
কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূন কবিরের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন,  নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান,দৈনিক  সমকালের মুরাদনগর প্রতিনিধি  সাংবাদিক বেলাল উদ্দিন, সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ  ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার  তুলে দেন  আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com