রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর

মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
স্কুল সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। একপর্যায়ে ২য় ঘন্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেনির ফাহিমা আক্তার একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম শ্রেনির সামিয়া সায়মা ও নবম শ্রেনির মারিয়া আক্তার। ৩য় ঘন্টা চলাকালীন সময়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী উর্মি আক্তার, হেপি আক্তারসহ আরো একজন অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবককে ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে
এ বিষয়ে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে তৃতীয় ঘন্টা পর স্কুল ছুটি দিয়েছি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। ছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com