শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
রায়পুরায় মরহুম ডাঃরোস্তাম আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

রায়পুরায় মরহুম ডাঃরোস্তাম আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর  :
নরসিংদীর রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চলের হাইরমারা ইউনিয়নের দড়িহাইরমারা গ্রামের কৃতি সন্তান মরহুম ডাঃ রোস্তম আলীর ২৭ তম মৃত্যুবাষির্কীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ এপ্রিল দড়িহাইরমারার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দুই দুইবারের সাবেক সফল সদস্য ও মরহুম ডাঃ রোস্তম আলীর সুযোগ্য সন্তান এড:রিয়াজুল কবীর কাওছারের উদ্যোগে তাঁর বাবার ২৭ তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ সংগ্রামী সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোমেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃইমান উদ্দিন ভুঁইয়া,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম মহিউদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি এম রব,আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃমোঃকবির হোসেন,ইউপি সদস্য সাইফুল ইসলাম,মির্জানগর ইউপি পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি লায়ল আবুল হোসেন, সাবেক সফল সভাপতি দ্বীন মাহমুদ দীপু,সদস্য মশিউর আলম কনক,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক জজ মাহমুদ, খন্দকার টিপু সুলতান,পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান (ফরিদ) মির্জাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বকুল মিয়া,রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দুলাল ভান্ডারী, সদস্য মুকুল সরকার,পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসলাম রাজন,ছাত্রনেতা রাজিব প্রমুখ।
মরহুম ডাঃ রোস্তম আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত প্রায় দুই হাজার মানুষের মাঝে দোয়া মাহফিলে ইফতার বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com