শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় টলি গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত। কালের খবর

কুষ্টিয়ায় টলি গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত। কালের খবর

 

মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কালের খবর : কুষ্টিয়া সদর উপজেলার অবৈধ টলি গাড়ির ধাক্কায় ১৪ বছর বয়সী আলী নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সকালের দিকে শহরের হরিশংকরপুরে এ ঘটনা ঘটে। আলী কুমারখালী উপজেলার সাঁওতা কারিগরপাড়া গ্রামের হাসান কাপড় ব্যবসায়ীর ছেলে ও সে সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষার্থী তার নিজ বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে শহরের আসার সময় এবং বোঝাইকৃত ইটের টলি লাইনী বটতলা নামক স্থানে যাওয়ার পথে ঐ স্কুল শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঐ শিক্ষার্থী নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com