মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
কটিয়াদীর করগাঁওএ জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত । কালের খবর

কটিয়াদীর করগাঁওএ জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত । কালের খবর

কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এ জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মার্চ) সকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের নির্বাহী কমিটির সভাপতি রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মইনুজ্জামান অপু, জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,খ,ম সিদ্দিক দুলাল, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, জারইতলা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন ছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেসের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
এই উপলক্ষে অনুষ্ঠানে  খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ পাস্ট, বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করেছে । এছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাধ্য যন্ত্রের তালে বিভিন্ন ধরনের নিত্য পরিবেশন করে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি এবং দর্শকবৃন্দের ব্যাপক দৃষ্টিনন্দন করে।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন। প্রতি বছরের ন্যায় জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com