শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে (PFG) কমিটি গঠন”। কালের খবর

বাঘারপাড়ায় শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে (PFG) কমিটি গঠন”। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর :

মানুষ একধরণের সামাজিক জীব, যারা কখনও একা একা বাঁচতে পারে না । তারা একে অন্যের সম্পূরক ও বটে। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিস্শৃংখলা লক্ষ্য করা যায়।

সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারী বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ (এমআইপিএস) প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এর সঞ্চালনায় গন অধিকার ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মো:ইকরামুল কবির মিঠুর পরিচালনায় এবং বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যন জনাব আবু তাহের সিদ্দিকি সভাপতিত্বে অনুষ্ঠিত এই কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিনদিতা বিশ্বাস, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান,
পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মিয় নেতা, শিক্ষক এবং সুশিল সমাজের প্রতিনিধিগন । সভায় সকলের সম্মতিক্রমে পিএফজি কোঅর্ডিনেটর নির্বাচিত হন মো: ইকরামুল কবির মিঠু (সহযোগী হিসাবে থাকবেন মো: হাফিজুর রহমান) এবং পিস এম্বাসেডর নির্বাচিত হন মো: আবু তাহের সিদ্দিকি-বিএনপি, বাবু প্রনয় কুমার সরকার-আওয়ামি লিগ, নাগরিক কমিটির অধ্যক্ষ মো: মোস্তাক মোর্শেদ, জয়নাল আবেদিন এবং নারী নেত্রী দিলরুবা পারভিন।
সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে বাঘারপাড়া উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com