শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে সরিষা আনতে মাঠে যাচ্ছিলেন হাবিব, হঠাৎ বজ্রপাত। কালের খবর

শাহজাদপুরে সরিষা আনতে মাঠে যাচ্ছিলেন হাবিব, হঠাৎ বজ্রপাত। কালের খবর

 

নয়ন আলী, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাদাই নঙ্গরপাড়া গ্রামের কৃষক হাবিব ব্যাপারী (৩৬) বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে জমি থেকে সরিষার আনতে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের লিয়াকত আলী ব্যাপারীর ছেলে। এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুই দিন আগে তুলে জমিতে জড়ো করে রাখা সরিষার বোঝা আনতে যাওয়ার সময় পথে প্রচণ্ড জোরে বৃষ্টি ও বজ্রপাত কবলে পড়েন হাবিব। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় ও তিনি জ্ঞান হারান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আশরাফুল আলম বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আমাদের করণীয় কিছু না থাকায় বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতর পরিবার আবেদন করলে তাকে উপজেলার তরফ থেকে আর্থিক সহযোগিতা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com