বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব এর আয়োজন। কালের খবর

যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব এর আয়োজন। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর :

রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বাহী পিঠা উৎসব আয়োজন করা হয়। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় এ আয়োজন করা হয়। মানুষের দৈনন্দিন ব্যাস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্য তাই এখন আর শীত আসলেই দেখা যায় না ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন। বিলুপ্ত প্রায় এই সংস্কৃত কে ধরে রাখতেই মুলত এ আয়োজন করা হয়েছে। পিঠা উৎসব এর অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সিআইপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন ওয়ারী বিভাগের সম্মানিত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন ,সাংবাদিক ক্লাবের উপদেষ্টা তুহিনুর রহমান নূর হাজী আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শফিকুল ইসলাম সাদ্দাম, সঞ্চালনায় সাধারণ সম্পাদক মো আবুল কালাম শাকিল। উক্ত পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com