বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বন্দরটিলায় দাওয়াতী ইসলামী জলসার আয়োজনে- ইদ্রিস মুন্সী। কালের খবর

বন্দরটিলায় দাওয়াতী ইসলামী জলসার আয়োজনে- ইদ্রিস মুন্সী। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

শাহেনশাহে তরিকত হযরত মাওলানা শাহসুফী খাজা বাবা ফরিদপুরি নকশাবন্দী মুজাদ্দেদীর উরস ১৭,১৮,১৯,২০ ফেব্রুয়ারি ২০২৪ এর দাওয়াতী প্রোগ্রাম উপলক্ষে ও চট্টগ্রামে সাংগঠনিক বিভাগীয় কর্মী গ্রুপের সহকারী কর্মী প্রধান ইদ্রিস মুন্সির পিতা মাতার ইছালে সওয়াবের উদ্দেশ্য চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলা কাঁচা বাজারের পিছনে এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল এতিম ছাত্রছাত্রী ও তোরোশো মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ইদ্রিস মুন্সির পরিবার।

এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে আয়োজিত ইসলমী জলসা মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মুফতি মাওলানা বিল্লাল হোসেন আনসারী,বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা মোঃ রাজু ও মাওলানা আল-আমিন সহ অত্র এলাকার সমাজ সেবক মোঃ আজম মোঃ বারের মোঃ মনিরুজ্জামান মোঃ ডালিম প্রমুখ,। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ও মহানগর কর্মী গ্রুপ এবং যুবগ্রুপের নেতৃবৃন্দ। এর আগে সকালে খতমে সফিনা, খতমে গাউসিয়া ফায়েজ জিকির ও সর্বশেষ রাতে মিলাদ কিয়াম ও প্রধান মেহমানের আখেরী মুনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শেষ হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com