রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় জেঁকে বসেছে শীত ” স্বাভাবিক কাজকর্ম ব্যাহত-শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কালের খবর

বাঘারপাড়ায় জেঁকে বসেছে শীত ” স্বাভাবিক কাজকর্ম ব্যাহত-শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কালের খবর

 

✍️সাঈদ ইবনে হানিফ, কালের খবর : চলতি শীতের মৌসুমের গত কয়েক দিন যাবত যশোর জেলা সহ আশপাশ এলাকায় সর্বোচ্চ শীতের দাপট শুরু হয়েছে । যার প্রভাব থেকে বাদ পড়েনি বাঘারপাড়া উপজেলা । ২২ জানুয়ারি সোমবার জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । হাড় কাপানো এই শীতে জুবুথুবু হয়ে পড়েছে উপজেলার মানুষ সহ সব ধরনের প্রানী। ফলে ব্যাহত হচ্ছে সকল প্রকার কাজকর্ম। এমন প্রতিকূল অবস্থার কারণে ২৩ জানুয়ারি থেকে কয়েক দিনের জন্য যশোরের বাঘারপাড়া উপজেলার স্কুল মাদ্রাসা গুলো যথারীতি চালু না রেখে একপ্রকার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ । তারা বলেন, নির্দেশনা রয়েছে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। খবর নিয়ে জানা গেছে,

ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাঘারপাড়া উপজেলার সব এলাকাতে ঘন কুয়াশার সাথে ঝিরিঝিরি বাতাস শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে । ফলে কৃষক সহ সব শ্রেণির মানুষ তাদের কর্মস্থানে সঠিক সময়ে পৌঁছাতে পারছেনা । এর ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম । বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়া পরিস্থিতিতে শিশু শিক্ষার্থীদের স্কুল, মাদ্রাসায় পাঠানো নিয়ে শংকাজনক অবস্থায় রয়েছে অভিভাবক মহল। শিক্ষক মহল জানিয়েছেন, শীতের প্রকোপের কারণে ক্লাস রুটিন মেনে পাঠদান কার্যক্রম কঠিন হয়ে পড়েছে । পল্লী চিকিৎসকগন বলেন, সম্প্রতি , ঠান্ডা জনিত রোগের উপসর্গ নিয়ে অনেকে চিকিৎসার জন্য চেম্বারে আসছেন, এর মধ্যে বেশির ভাগই শিশু । উপজেলার ঘোষনগর – বাগডাঙ্গা, রাধানগর, জামালপুর এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, শীতের কারণে তারা সকালে মাঠের কাজকর্মে যেতে পারছে না। এতে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে দিনমজুর শ্রেণির মানুষের । সকালে কাজে যোগদিতে না পারায় প্রায়ই দিন তারা কাজ হারাচ্ছে । এমন অবস্থা আরও কিছু দিন থাকলে তাদের সংসারে টানা পোড়েন আরও বেড়ে যাওয়ার আশাংঙ্কা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com