শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
মুরাদনগরে নব নির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকারকে ফুল দিলেন ২১ ইউপি চেয়ারম্যান। কালের খবর

মুরাদনগরে নব নির্বাচিত এমপি জাহাঙ্গীর আলম সরকারকে ফুল দিলেন ২১ ইউপি চেয়ারম্যান। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লা-০৩ মুরাদনগরে নব নির্বাচিত এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারকে ফুল দিলেন ২১ ইউপি চেয়ারম্যান। সোমবার দুপুরে ওই সংসদ সদস্যের ঢাকাস্থ বাস ভবনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ভোজ শেষে উপজেলার ২১টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নবনির্বাচিত এমপির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে উন্নয়নের কাজে একাত্মতা পোষণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম স্বপন।
যোগদানকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, কাজী তুফরিজ এটন, ইকবাল বাহার, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন সরকার, শেখ জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আব্দুস সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারভেজ, জাকির হোসেন সরকার, আবু মুসা, শুকলাল দেবনাথ, শিমুল বিলাল, আরমান হোসেন, তৈবুর রহমান তুহিন, বাহার খান, আবুল বাশার খান, আবু মুছা আল কবির।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com