মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া কমিউটার ট্রেন চলাচলের উদ্যোগ। কালের খবর

চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া কমিউটার ট্রেন চলাচলের উদ্যোগ। কালের খবর

কালের খবর ডেস্ক :

ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন চালুর পর এবার চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া কমিউটার ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন এই ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে রেলওয়ের কর্মকর্তারা।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করছে। এ দুটি ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়া আর কোথাও থামছে না। এবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনটিতে চট্টগ্রাম-কক্সবাজারসহ মাঝখানে সব স্টেশন থেকে যাত্রী ওঠানামা করবে। তবে কবে নাগাদ এ ট্রেন চালু করা হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।’

তিনি আরও বলেন, ‘নতুন ট্রেনটিতে ১২টি বগি থাকবে। এতে ৭২০ জন যাত্রী আসা-যাওয়া করতে পারবে। ট্রেনটি দিনে দুবার চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে।’

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট ৯টি নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ করা হচ্ছে। এগুলোর কাজ শেষ পর্যায়ে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেও যদি ট্রেন চালু হয় তাহলে স্টেশনগুলোতে কার্যক্রম চালানো যাবে।’

রেলওয়ে সূত্র জানায়, প্রস্তাবিত কমিউটার ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে ষোলশহর, জানআলী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, হারবাং, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশন থেকে যাত্রী ওঠানামা করাবে। সর্বশেষ ট্রেন গিয়ে থামবে পর্যটন নগরী কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে।

এর আগে, ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম বাণিজ্যিক ননস্টপ আন্তনগর ট্রেন চলাচল শুরু করে। সর্বশেষ গত ১০ জানুয়ারি থেকে যুক্ত হয় ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া নতুন আন্তনগর ট্রেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে এবার চট্টগ্রাম থেকে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। মাঝখানে যেসব স্টেশন আছে সেগুলোতে থামবে এবং যাত্রী ওঠানামা করবে।’

ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। এ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

এর আগে, গত ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন।

কক্সবাজার রেললাইন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রায় সাত বছর পর ২০১৮ সালে ডুয়েলগেজ এবং সিঙ্গেল ট্র্যাক রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রথমে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৮৫২ কোটি টাকা। পরে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com