শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক আটক। কালের খবর

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক আটক। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটক কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাচালিয়ন-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮ একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। পরে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com