বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএফইউজে’র নবনির্বাচিত কমিটির আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ । কালের খবর

বিএফইউজে’র নবনির্বাচিত কমিটির আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ । কালের খবর

 

কালের খবর ডেস্ক ।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নবনির্বাচিত কমিটি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
এ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী সভাপতির পক্ষে সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন গাজীকে ফুল দিয়ে এবং বিদায়ী মহাসচিব নুরুল আমিন রোকন রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব কাদের গনি চৌধুরীর নিকট বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী , মহাসচিব কাদের গনি চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মুহাম্মদ খায়রুল বাশার ও একেএম মহসিন , সহকারী মহাসচিব বাছির জামাল, সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন; সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ; দপ্তর সম্পাদক আবু বকর এবং প্রচার সম্পাদক শাহজাহান সাজু, নির্বাহী পরিষদ সদস্য-শাহীন হাসনাত, অর্পণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু, বিদায়ী কমিটির দফতর সম্পাদক তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব দু’জনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের গণমাধ্যম একটি সঙ্কটকাল অতিক্রম করছে। এ সঙ্কট রীতিমতো অস্তিত্বের। এ অবস্থায় আমাদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করতে হবে।

উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের–বিএফইউহে নির্বাচন অনুষ্ঠিত হয় ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com