রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপি এ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত। কালের খবর

বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপি এ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত। কালের খবর

✍️ সাঈদ ইবনে হানিফ,  বাঘারপাড়া : — যশোরের বাঘারপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপি রিপ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় , ৯ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার দোহাকোলা বাজারে অবস্থিত বাঘারপাড়া (প্রেসক্লাবের) হলরুমে নেটওয়ার্কের ২৫ জন সদস্য কে নিয়ে দুইদিনের এই প্রশিক্ষণ শুরু হয়। ক্রিটিয়ান এইড ও ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ফ্যাসিলেটর মোঃ খালিদ হাসান, এ্যাসিস্টান ফ্যাসিলেটর মোঃ আহসানউল্লাহ, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সূর্য বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হাসান মিঠু, সহ-সভাপতি সাঈদ ইবনে হানিফ, হাফিজুর রহমান হাফিজ, অজয় কুমার বিশ্বাস, তহামিনা বেগম, রিনা পারভীন, প্রশান্ত কুমার, আমেনা বেগম, প্রমূখ ঃ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, ও নারীর ক্ষমতায়নের উপর দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। একই সাথে এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের আগামী কর্মপরিকল্পনা ও দক্ষতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com