শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ। কালের খবর

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নামে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গৃহবধূ ফারজানা আক্তারের (৪০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত নারীর স্বজনরা জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টায় ওই গৃহবধূর বুকে ব্যথা উঠলে স্বজনরা তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা হার্ট ফেল করেছে জানিয়ে তাৎক্ষণিক দুটি ইনজেকশন দেয় তাকে। পরে অবস্থা আরও বেগতিক দেখলে এর কিছুক্ষণ পর রোগীকে আইসিইউতে নিয়ে গিয়ে আরও ১০টি ইনজেকশন দেয়। একপর্যায়ে ডাক্তাররা যখন বুঝতে পারেন রোগীর মৃত্যু হয়েছে, তখন তাড়াহুড়ো করে রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় রোগীর সঙ্গে থাকা স্বজনরা দেখতে পান সে কোনো শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না। তখন তারা বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর স্বামীর নাম রুহুল আমীন। তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা জানতে চাইলে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম জানান, ভুল চিকিৎসায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা ভুল কথা। কার্ডিয়াক সমস্যা নিয়ে ওই রোগী শনিবার ভোরে আমাদের হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। তাকে বাঁচাতে আমরা চেষ্টার কোনো ত্র“টি রাখিনি। রাগের বশবর্তী হয়ে হয়তো রোগীর স্বজনরা এখন এ অভিযোগ তুলছেন।

হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাদের কাছে অভিযোগ দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা মৃত নারীর স্বজনদের সঙ্গে কথা বলেছি লাশ ময়নাতদন্ত করার জন্য। কিন্তু তারা লাশ ময়নাতদন্ত করবে না বলে লাশ নিয়ে গেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com