রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়া চারটি আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী যারা

কুষ্টিয়া চারটি আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী যারা

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুষ্টিয়ায় শুরু হয়েছে প্রচারণা। যদিও আওয়ামীলীগ দলীয় সরকারের অধীনে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না বৃহৎ দল বিএনপি সহ কয়েকটি দল। একারণে এবার নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী। এই সব সতন্ত্র প্রার্থী গলার কাঁটা হতে পারে আওয়ামীলীগের নৌকার।

বিভিন্ন সূত্রে জানা যায়, কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ নির্বাচন করছেন। এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের মাঠে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সংসদ আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এই আসনে ঈগল পাখি প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামীলীগের প্রবীন নেতা কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর ছেলে সতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আব্দুর রউফ।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে থেকে ৩১জন প্রাস্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com