শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পুলিশের টর্চারে নুর ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু। কালের খবর

পুলিশের টর্চারে নুর ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু। কালের খবর

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জের সোনারগাঁও মাদক ব্যবসায়ীর আখ্যা দিয়ে নুর ইসলাম নামের এক ব্যক্তিকে পুলিশের টর্চারে মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৬ নভেম্বর) রাতে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ২ ঘন্টা আটকে রাখে। পরবর্তীতে সোনারগাঁও থানার ওসি ও সার্কেল এএসপি এসে তাদের কে উদ্ধার করে। নিহত নুর ইসলাম উপজেলার জামপুর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

পরিবারের দাবী, শারীরিকভাবে চলাচল অসুস্থ ছিল। হার্টে রিং পরানো ছিল। পুলিশ বাড়িতে ঢুকে টাকা না দিলে মামলা দিয়ে চালান দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন পুলিশকে টাকা দিলেও তারা আরো টাকা দাবি করে। তাঁদের এমন অবৈধ কর্মকাণ্ড সোনারগাঁ থানার (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বেই হয়ে থাকে। মূলত থানার ওসি’র হুকুম ছাড়া এধরনের কর্মকাণ্ড একজন পুলিশ সদস্য করতে পারে না। পুলিশের সাথে থাকা ফরমা উপনির সদস্য তাঁকে শারীরিকভাবে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, জামপুর এলাকায় নুর ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য তাঁর বাসায় অভিযান চালায় তালতলা এএসআই ইলিয়াস, কনষ্টেবল কালাম সহ ৩ জন যায় এবং তাঁকে আটক করে। পরবর্তীতে আসামি অসুস্থ জানতে পেরে তাঁকে ছেড়ে দিয়ে পুলিশ চলে যায়। এরপর ওই আসামির মৃত্যুর খবর পেয়ে তারা ওই বাড়িতে গেলে কিছু উচ্ছৃঙ্খল লোকজন পুলিশকে জড়িয়ে বিভিন্ন মন্তব্য করে। পরে আমি সার্কেল এএসপি সহ পরিবারের সদস্যদের বলি, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করা হবে বলে জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com