বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কটিয়াদীর ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম পুরুড়া মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর

কটিয়াদীর ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম পুরুড়া মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : শনিবার ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ১৪ নং পশ্চিম পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে পশ্চিম পুরুড়া ফুটবল একাদশ বনাম জিহান স্পোর্টিং ক্লাব সূতির মধ্যে পশ্চিম পুরুড়া মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট বাবুল মিয়া। খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন এন আর ডি পি এন্টারপ্রাইজ নরসিংদী ও ইসলামী মৌলিক আলোচক মোঃ শাহীন চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা এস আর অফিসের দলিল লেখক মোঃ আনোয়ার হোসেন। খেলায় স্বাগতিক পশ্চিম পুরুড়া ফুটবল একাদশ ৩-০ গোলে জিসান স্পোর্টিং ক্লাব সূতি কে পরাজিত করে বিজয়ী হয়েছে।

ফুটবল টুর্নামেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের সদস্য লুৎফুর রহমান বিনিয়াম। অনুষ্ঠানের ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন কাজী রুহুল আমিন। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতে আনন্দঘন পরিবেশে উক্ত ফুটবল টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়েছে।j

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com