শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিদ্ধিরগঞ্জে গানের আসরের আড়ালে অপকর্ম অদৃশ্য কারণে পুলিশ নির্বিকার। কালের খবর

সিদ্ধিরগঞ্জে গানের আসরের আড়ালে অপকর্ম অদৃশ্য কারণে পুলিশ নির্বিকার। কালের খবর

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,  কালের খবর :
সিদ্ধিরগঞ্জে গানের আসরের আড়ালে দেহব্যবসা, খুন, ছিনতাই, ডাকাতি ও
ব্লাকমেইলিং ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে থানা পুলিশ নির্বিকার। পুলিশের
দাবি গানের আসরের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকরা বলছেন থানা পুলিশকে
মোটা অংকের উৎকোচ দিয়ে আসর চালাচ্ছে।
অভিযোগ জানা গেছে, সাইনবোর্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে
পাইজা মার্কেট এলাকায় ইমরান দেওয়ান নামে এক ব্যক্তি রাতে গানের আসর বসায়।
গত শুক্রবার দিবাগত রাতে আসরে গান পরিবেশন করে ভোরে বাসায় ফিরার পথে এক
শিল্পিকে অপহরণের চেষ্টা চালায় সাহেবপাড়া এলাকার কয়েকজন ছিনতাইকারী।
এসময় ওই শিল্পি দৌঁড়ে রক্ষা পেলেও তার সাথে থাকা খলিল(৫৫)নামে এক বৃদ্ধকে ধরে
ফেলে ছিনতাইকারিরা। পরে তাকে মোটরসাইকেলে করে বাংলাদেশ নবজাতক
হাসপাতালের পিছনে একটি নির্জন জায়গায় নিয়ে মারধর করে সাথে থাকা
টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। খলিল গান শোনে ওই শিল্পির সাথে জালকুড়ি তার
বাসায় ফিরছিলেন।
খলিল জানান, সাহেবপাড়া এলাকার সুমনের নেতৃত্বে এঘটনা ঘটে। পরে সকালে
আসরের আয়োজক ইমরান দেওয়ান ছিনতাইকারীদের সাথে সালিশ বৈঠক বসে
উল্টো ওই শিল্পিকে ক্ষমা চাইতে বাধ্য করে। তবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া
মোবাইল ও টাকা ফেরত দেয়নি ছিনতাইকারিরা।
এঘটনা বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুমন বলেন ভিন্ন কথা। তিনি বলেন,
ইমরান দেওয়ান গানের আসরের আড়ালে দেহ ব্যবসা করছে। তার আসরের দালাল খলিল ওই
শিল্পিকে এক খদ্দেরের কাছে নিয়ে যাওয়ার সময় আমারা তাকে ডাক দেই। তখন শিল্পি
দৌড়ে পালিয়ে যায়। তবে খলিলকে চর থাপ্পর দেই। টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সঠিক নয় দাবি করে সুমন মোবাইল রেখে দেওয়ার কথা স্বীকার করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সাইনবোর্ড নয়, শিমরাইল মোড় টেকপাড়া
চেয়ারম্যান বাড়ীর মাছ বাজারের সামনেও রাতে গানের আসরের নামে চলছে অপকর্ম।
একই কীর্তি চলছে জালকুড়ি ও গোদনাইল এলাকায়।
গানের আসরের আড়ালে অপকর্ম বিষয়ে জানতে চাইলে ইমরান দেওয়ান বলেন, আমার
আসরের ভিতরে কোন খারাপ কাজ হয়না। বাহিরে কে কী করে তা আমার দেখার বিষয়
নয়। ছিনতাই ডাকাতি নিয়ন্ত্রন করা পুলিশের কাজ আমার নয়। আমি থানা
পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে আসর চালাচ্ছি। প্রতিদিন পুলিশের টহল
টিমকে ৫০০ টাকা ও ওসিকে মাসে ৩০ হাজার টাকা দেই। আসরে আয় না হলে
পুলিশকে টাকা দিব কিভাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা আর্থিক সুবিধা পাওয়ার কথা অস্বীকার
করে বলেন,গানের আসরের কোন অনুমতি দেইনি। কোন অপ্রিতিকর ঘটনার
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com