বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মো:সেলিম নিজামীকে ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঘোষণা। কালের খবর

মো:সেলিম নিজামীকে ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঘোষণা। কালের খবর

 

ডেমরা প্রতিনিধি, কালের খবর : 

সত্যের সন্ধানে নবীন প্রবীণ একঝাক কলম সৈনিকের নির্ভীক প্রয়াস শ্লোগান নিয়ে ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শনিবার ৫ ই আগস্ট ২০২৩ ডেমরা স্টাফ কোয়াটার ইয়েস সমতট টাওয়ারের তৃতীয় তলায় ক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সেলিম নিজামীকে এক বছরের জন্য ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আগামী ২০২৪ সালের আগস্ট মাসে পূর্ণ কমিটির নির্বাচন ঘোষণা করা হবে বলে জানান।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতিদের মধ্যে এমএস সিদ্দিক মিয়া, মোহাম্মদ শামসুল আলম, ও মো: হুমায়ন কবির, এছাড়া বিমল সরকার, রফিকুল ইসলাম রনি, রাজিব হোসেন রাজু, রেজাউল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক, এম এ সাইদ, হুসেইন মিয়া, শামসুদ্দোহা জুয়েল, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, সারোয়ার হোসেন, মোহাম্মদ নাসির মিয়া, খালেদ মাসুদ, শাহিনুর ইসলাম, শরিফ হোসেন, মোগল হোসেন সম্রাট, নুরুজ্জামান, কাজী আবু হানিফ, হানিফ মিয়া, মুন্না, আজম ইকবাল, বজলুর রহমান প্রমুখ। সাধারণ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও নতুন সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।

ডেমরা থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা  জানান, ডেমরা থানা প্রেস ক্লাবের সভাপতি, বিএফইউজে’র কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য – এম আই ফারুক আহমেদ।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com